FREE delivery & 40% Discount for next 3 orders! Place your 1st order in.

10/05/2025 10:20:00

Need help? Call Us: +880 1581-861485

My Cart 0
No Record Found
Wishlist
My Cart
Shopping Cart (03)
Sub Total: $108.00

Spend More $125.00 to reach Free Shipping

OFFICIAL COMPANY PROFILE

NUTRA LIFE BANGLADESH

Healthy • Wealthy • Successful
Transform Your Life With Nutra Life
Quality Products • Better Lifestyle • New Opportunities
✎

ব্যবস্থাপনা পরিচালকের বার্তা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

প্রিয় নেটওয়ার্কার ভাই, বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

দীর্ঘ ২৭ বছর, ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত, আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে পথ চলছি। জি,জি,এন, নিউওয়ে, ডেসটিনি, ফাইতুসাইন্স, সামি ডাইরেক্ট ও ম্যাগনেসা কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এই যাত্রায় সফলতা যেমন দেখেছি, চ্যালেঞ্জও কম মোকাবিলা করিনি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার আসল শক্তি সততা, ধৈর্য আর মানুষের প্রতি আন্তরিকতা।

আজ নিউট্রা লাইফ বাংলাদেশ লিঃ-এর এম,ডি হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে: একটি বিশ্বস্ত, স্বচ্ছ ও মানসম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে প্রতিটি নেটওয়ার্কার সম্মানের সাথে কাজ করতে পারবেন এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে ন্যাচারাল হার্বস থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি, মানসম্মত, দেখতে সুন্দর ও কার্যকরী। মার্কেটিং প্ল্যান প্রেয়ার বাইনারি, খুবই সহজে এগারো ধরনের ইনকাম করার সুযোগ।

আমি বিশ্বাস করি, নেটওয়ার্ক মার্কেটিং শুধু আয়ের মাধ্যম নয়; এটি নিজেকে গড়ার, নেতৃত্ব তৈরির এবং একে অপরের পাশে দাঁড়ানোর একটি পরিবার। আপনাদের পরিশ্রম, বিশ্বাস ও ঐক্যই নিউট্রা লাইফের সবচেয়ে বড় শক্তি।

তাই আপনাদের প্রতি আমার আহ্বান:

  • সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন।
  • গ্রাহককে সঠিক তথ্য দিয়ে সেবা দিন।
  • নিজের টিমকে শেখান, সাহস দিন, এগিয়ে নিন।
  • ধৈর্য ধরুন, কারণ সফলতা আসে ধারাবাহিকতায়।

আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন ও সফলতার পথে অটল রাখুন। আপনাদের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

ধন্যবাদান্তে,জাকির ভুঁইয়া পলাশম্যানেজিং ডিরেক্টর (এম,ডি)নিউট্রা লাইফ বাংলাদেশ লিঃ
01

আমাদের পরিচিতি

Nutra Life Bangladesh একটি আধুনিক লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবনে মানসম্মত পণ্য, স্বাস্থ্যসচেতনতা এবং উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করা।

আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ও সফল জীবনের জন্য প্রয়োজন সুস্বাস্থ্য, সঠিক জীবনধারা এবং অর্থনৈতিক সম্ভাবনা। সেই লক্ষ্যকে সামনে রেখে Nutra Life Bangladesh স্বাস্থ্য, ব্যক্তিগত যত্ন, গৃহস্থালি প্রয়োজনীয় পণ্য ও কসমেটিকসসহ বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য ও ব্যবসায়িক সুযোগ নিয়ে কাজ করছে।

02

আমাদের ভিশন

বাংলাদেশের মানুষের জন্য একটি বিশ্বস্ত ও আধুনিক Wellness & Lifestyle Brand হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং দেশজুড়ে মানুষের সুস্থ ও সফল জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখা।

03

আমাদের মিশন

  • মানসম্মত ও ব্যবহারবান্ধব পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া।
  • স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
  • গ্রাহকদের জন্য মূল্যবান ও দায়িত্বশীল পণ্যসেবা তৈরি করা।
  • উদ্যোক্তা ও ব্যবসায়িক মানসিকতার মানুষদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম তৈরি করা।
  • দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও বিশ্বস্ত ব্র্যান্ড গড়ে তোলা।
04

আমাদের পণ্য বিভাগ

✿

HEALTH SERIES

স্বাস্থ্য ও দৈনন্দিন ওয়েলনেসকে কেন্দ্র করে বিভিন্ন পণ্য।

✦

PERSONAL SERIES

ব্যক্তিগত পরিচর্যা ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্য।

⌂

HOME SERIES

বাড়ির দৈনন্দিন ব্যবহার ও পরিচ্ছন্নতার প্রয়োজনীয় পণ্য।

❀

COSMETICS SERIES

ব্যক্তিগত সৌন্দর্য ও পরিচর্যার জন্য বিভিন্ন পণ্য।

05

আমাদের মূলনীতি

Quality • Trust • Integrity • Service • Growth

আমরা পণ্যের মান, গ্রাহকের আস্থা, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং দীর্ঘমেয়াদি সম্পর্ককে গুরুত্ব দিই।

06

আমাদের ব্যবসায়িক দর্শন

Nutra Life Bangladesh বিশ্বাস করে, ব্যবসার প্রকৃত মূল্য শুধু পণ্য বিক্রিতে নয়; বরং মানুষের প্রয়োজন বোঝা, ভালো সেবা দেওয়া এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করার মধ্যে রয়েছে।

আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ পণ্য ব্যবহারের পাশাপাশি নিজের দক্ষতা, নেতৃত্ব ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের সুযোগ পেতে পারে।

07

আমাদের অঙ্গীকার

“Healthy Wealthy & Successful” এই দর্শনকে সামনে রেখে Nutra Life Bangladesh একটি শক্তিশালী, দায়িত্বশীল ও দীর্ঘস্থায়ী ব্র্যান্ড হিসেবে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

NUTRA LIFE BANGLADESH
Healthy • Wealthy • Successful
❧ ♥ ❧